বিনোদন

রিয়ার বিরুদ্ধে ফের মাদক মামলা, হতে পারে জেল

 ফাইল ছবি
ফাইল ছবি

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আবারও নতুন করে মাদক মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (১৩ জুলাই) প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। তার বিরুদ্ধে গাজা কেনার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীসহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এনসিবি সূত্রে জানা গেছে, সুশান্তকে অনেকবার গাজা সরবরাহ করেন রিয়া। গাজা কেনাবেচার জন্য অনেক টাকা লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে রিয়ার ১০ বছরের বেশি জেল হতে পারে।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রীকে। গ্রেফতারের প্রায় এক মাস পরে তাকে জামিন দিয়েছিল বোম্বে হাইকোর্ট।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ