বিনোদন

তানিয়াকে ছেড়ে সোনিয়ার সাথে ঘর বাঁধলেন টুটুল

 ফাইল ছবি
ফাইল ছবি

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বেশ সুখের সংসারই ছিল জনপ্রিয় গায়ক এস আই টুটুলের। তাদের ভাবা হতো সুখী ও আদর্শ দম্পতি। কিন্তু এর মাঝেই জানা গেল, তাদের ২৩ বছরের সেই সংসার ভেঙ্গে গেছে। তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন সংসার পেতেছেন টুটুল। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন তিনি। গত ৪ জুলাই তাদের বিয়ে হয়। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।

সোনিয়া নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত আছেন।

এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ (সোনিয়া)কে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া জানায় ,সে ১২ বছর ধরে সিঙ্গল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। তিনি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলেন। তাই টুটুল যখন বললো, তার সাথে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে ‘আমরা’ হওয়া।

মুসলিম রীতিতে আমাদের আক্দ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

টুটুল ও তানিয়া বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। একসঙ্গে দীর্ঘদিন সংসার করার পর তাদের মনে হয়েছে, সম্পর্কটা ঠিক আগের মতো নেই। এটাকে টেনে নেওয়াও দু’জনের পক্ষে সম্ভব নয়। তাই বিচ্ছেদের স্টেশনে নেমে দু’জন দুদিকে এগোলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ