বিনোদন

বিচ্ছেদের ২০ বছর পর আবারো বিয়ে জেনিফার

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ

বিচ্ছেদের দীর্ঘ ২০ বছর পর পুনরায় বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ভ্যারাইটি।

এই তারকা দম্পতির জনপ্রিয়তা বোঝা যায় অভিনয়ে। সারা বিশ্বেই রয়েছে তাদের অগণিত ভক্ত।

ভালোবেসে বিয়ে করেছিলেন দীর্ঘ ২০ বছর আগে। তবে মাঝপথে ভেঙে যায় সেই সংসার। প্রেমের মাঝে এসেছিল তিক্ততাও। আর তাইতো বিচ্ছেদের পথেও হেঁটেছেন তারা। তবে গত বছরই নিজেদের মধ্যে মনোমালিন্য মিটিয়ে ফের সম্পর্কে জড়ান দুই তারকা। এবার আইনি মতে লাস ভেগাসে বিয়ে করলেন এই দুই তারকা। এখানেই শেষ নয়, নিজের পদবি পরিবর্তনও করে ফেলেছেন নায়িকা, জেনিফার লোপেজ থেকে তিনি এখন জেনিফার অ্যাফ্লেক।

এর আগে, ২০০২ সালে আংটি বদল করেছিলেন জেনিফার ও বেন। কিন্তু এর এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন দুই তারকা। এনগেজমেন্ট ভাঙার পর দুজনই সম্পর্কে জড়ান পৃথক ব্যক্তির সঙ্গে। বিয়ে করেন এবং তাদের সন্তানও রয়েছে। এরপরই গত এপ্রিলে ফের একে অন্যের সঙ্গে আংটি বদল করেন। ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের পুরনো প্রেমই ফিরে আসে নতুন রূপে।

জেনিফারের হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপোলটাউন অভিনেত্রীর ব্রাইডাল লুকের কিছু ঝলক শেয়ার করেছে ইনস্টাগ্রামে। সাদা রঙের গাউনে জেনিফারের লুক ছিল নজরকাড়া। সেই ভিডিয়োতেই ক্রিস জেনিফারকে জিগ্গেস করেন যে, ‘কেমন লাগছে?’ উত্তরে জেনিফার বলেন, ‘অসাধারণ। ড্রেসটি আমি এটা গুছিয়ে রেখেছিলাম আর বিয়ের দিনে সেটাই পরছি।’ ১৬ জুলাই লস ভেগাসের একটি চ্যাপেলে বিয়ের শপথ নেন তারা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ