বিনোদন

পরিচালক কাজল আরেফিন আর নেই

 ফাইল ছবি
ফাইল ছবি

আশির দশকে সাড়া জাগানো সিনেমা ‘সুরুজ মিয়া’-র পরিচালক কাজল আরেফিন আর নেই। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান।

তিনি বলেন, ‘অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।’

সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

কাজল আরেফিন এ ছাড়া বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন।

দীর্ঘ দিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। গত মার্চে তিনি স্ত্রীকে নিয়ে দেশে আসেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ