বিনোদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিয়ে মে মাসে, পূর্ণিমা জানালেন জুলাইয়ে

স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে দিলারা হানিফ পূর্ণিমা
স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে দিলারা হানিফ পূর্ণিমা

আবার বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় নতুন জীবন শুরু করার খবর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেত্রী।

পূর্ণিমা জানিয়েছেন, গত ২৭ মে তিনি বিয়ে করেন। স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।’

বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরও বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা-ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’

বিয়ে তো হলো। তবে নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা-রবিন দম্পতি। অভিনেত্রী বলেন, ‘মাঝখানে পরিবারের সবাই এত অসুস্থ ছিলাম...প্রত্যেকের জ্বর ছিল যে কোনো পরিকল্পনা করা হয়নি। বিয়ের অনুষ্ঠানের পরপরই বাসার সবাই অসুস্থ হয়ে পড়ে।’

পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন তিনি । ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। মেয়ের নাম আরশিয়া উমাইজা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ