বিনোদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রবিনের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস পেয়েছি: পূর্ণিমা

স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে দিলারা হানিফ পূর্ণিমা
স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে দিলারা হানিফ পূর্ণিমা

জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করার প্রায় ২ মাস পর জানালেন সে খবর। আশফাকুর রহমান রবিনকে বিয়ের কারণ হিসেবে তিনি ‘বন্ধুত্ব আর বিশ্বাস’ খুঁজে পাওয়ার কথা বলেছেন।

রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গত ২৭ মে বিয়ের পর থেকে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

পূর্ণিমা শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমকে বলেন, ‘আমি রবিনের মধ্যে সব সময় বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধাবোধ সবকিছুই পেয়েছি। সেখান থেকেই আমাদের দুজনার সম্পর্ক মজবুত হয়েছে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।'

‘বিয়ের পরই আমার পরিবারের দুএকজন অসুস্থ ছিল। সে কারণে বিয়ের খবর জানাতে কিছুটা দেরি হয়েছে।'

‘চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে', বলেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।'

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন। ৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ