বিনোদন

দীপিকার ‘কিলার লুকে’ কুপোকাত শাহরুখ

পাঠান সিনেমার পোস্টোরে দীপিকা
পাঠান সিনেমার পোস্টোরে দীপিকা

দীপিকা পাড়ুকোনের পাঠান সিনেমার মোশন পোস্টার (কয়েক সেকেন্ডের ভিডিও) দেখে রীতিমতো আপ্লুত বলিউড কিং শাহরুখ খান।

ইনস্টাগ্রামে পোস্টারটি দেখে সোমবার (২৫ জুলাই) নায়িকার পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘বন্দুকের দরকার নেই; কিলার লুকেই আপনি শেষ!’

সিনেমার পোস্টারে দীপিকাকে আহত অবস্থায় বন্দুক হাতে শট নিতে দেখা যাচ্ছে। প্রধান পুরুষ চরিত্রে শাহরুখ খান। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও।

সিনেমাটি আগামী বছর ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে।

জন আব্রাহাম টুইটারে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘থামুন! দেখে যান! সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগুতে মুক্তি পাচ্ছে।’

পোস্টারটিতে খুব কাছাকাছি অবস্থান থেকে নেওয়া একটি শটে পিস্তল থেকে গুলি চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। দীপিকাকে বন্দুক হাতে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তার শরীরে কালো জামা ও প্যান্ট। নখ কালো রঙে আঁকা।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। অন্যান্য চরিত্রে দেখা যাবে ‘ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ