বলিউড সুপারস্টার সালমান খান, সিনেমার পাশাপাশি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে। অনুষ্ঠানটিতে তার উপস্থাপনা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর তাইতো টানা ১২ সিজন রিয়েলিটি শোটির সঞ্চালনা করে আসছেন বলিউডের সবচেয়ে কাঙিক্ষত এই ব্যাচেলর।
খুব শিগগির শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’-এর ১৬তম আসর। এবারও সঞ্চালক হিসেবে নির্মাতাদের পছন্দ বলিউড ভাইজান। কিন্তু এবার তিন গুণ বেশি পারিশ্রমিক দাবি করেছেন এই অভিনেতা। গত কয়েক সিজন ধরে নাকি পারিশ্রমিক একদমই বাড়েনি তার। তাই তিনি সাফ জানিয়ে দিয়েছেন-পারিশ্রমিক না বাড়ালে শুটিংয়ে অংশ নেবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলায় এই বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘বিগ বস’-এর গত আসরে সালমান নিয়েছিলেন ৩৫০ কোটি রুপি। এবার তিনি ১০৫০ কোটি রুপি দাবি করেছেন।
তবে এই বিষয়টি নিয়ে সালমান খান বা ‘বিগ বস’ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
আগামী অক্টোবর থেকে ‘বিগ বস-১৬’- শুরুর সম্ভাবনা রয়েছে।