বিনোদন

বিগ বসে সালমানের পারিশ্রমিক: শত থেকে হাজার কোটির গল্প

সালমান খান
সালমান খান

অমৃত মলঙ্গী: তিন দশক আগে শুধুমাত্র হাতখরচ জোগাড় করতে যে ছেলেটি ছোটখাটো মডেলিংয়ে নেমেছিলেন, সেই তিনি এখন একটি রিয়েলিটি শোয়ের পারিশ্রমিক এক হাজার কোটি টাকার বেশি দাবি করছেন! শুধু এতটুকু পড়ে আপনি মধ্য-দুপুরের বিভ্রমে পড়ে যেতে পারেন, যদি ছেলেটির নামটাই না শোনেন। আব্দুর রশিদ সেলিম সালমান খান। এই নামও যদি অপরিচিত মনে হয়, তবে এবার তাকে চিনবেন-সাল্লু, সালমান খান, দাবাং খান, র‌্যাম্বো অফ ইন্ডিয়া, টাইগার খান! সব কিছু ছাড়িয়ে মানুষ তাকে ডাকে বলিউডের ভাইজান।

বিগ বসের একটি মৌসুম আসে, আর উপস্থাপক সালমান খানকে নিয়ে শুরু হয় আলোচনা। তিনি থাকবেন তো? শো শুরু হওয়ার কয়েক দিন আগ পর্যন্ত সালমান এই প্রশ্নের উত্তর সহজে দিতে চান না। ঘুরিয়ে-ফিরিয়ে নানা কথা বলেন। উদ্দেশ্য একটাই পারিশ্রমিকটা বাড়িয়ে নেওয়া। সিজন-১৬’ এর জন্য দাবি করেছেন এক হাজার ৫০ কোটি টাকা! এই খবর দিয়েছে বলিউড কেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানের এক্সক্লুসিভ সব খবর প্রকাশ করে আলোচনায় আসা বিনোদন-ভিত্তিক গণমাধ্যম ‘টেলিচক্কর’।

টেলিচক্করের এই তথ্য উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে, এনডিটিভির মতো গণমাধ্যম জানিয়েছে, আগের মৌসুমগুলোর চেয়ে প্রায় তিনগুণ বেশি পারিশ্রমিক দাবি করেছেন সালমান। আয়োজকদের জানিয়ে দিয়েছেন, এই পরিমাণ অর্থ না পেলে ‘হোস্ট’ হিসেবে থাকবেন না।

৫৬ বছর বয়সী সালমান অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি। তবে আগের বছরগুলোর ঘটনা থেকে বোঝা যায়, পারিশ্রমিক না বাড়ালে সালমানকে পাবে না বিগ বস।

সালমান খান

সালমান খান

বিগ বসের জন্য সালমানের পারিশ্রমিক প্রথম আলোচনায় আসে ২০১৫ সালের দিকে। সেবার এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে শতাধিক কোটি টাকা দাবি করে বসেন। ওই সময় প্রতি সপ্তাহে পাঁচ কোটি রুপির মতো পেতেন। ১৩তম আসরে এসে প্রতি সপ্তাহে ১৩ কোটি রুপি দাবি করেন; এবং সেটা তাকে দেয়াও হয়।

২০১৪ সালে এই পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলার কারণেই সালমান বিগ বস থেকে সরে দাঁড়ান। তার প্রস্থানের পর ‘হাল্লা বোল’ পর্বটির দায়িত্বে এসেছিলেন ফারাহ খান। এর পর থেকে বিগ বসে সালমান আর থাকবেন না, আর আসবেন না-এমন খবর ছড়িয়েছিল অধিকাংশ সংবাদমাধ্যমই।

এখন ভারতের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সালমান ১৬তম আসরে থাকছেন। এবার সেটের থিম কী হবে সে বিষয়েও একটা ধারণা পাওয়া গেছে।

বিগ বসের ফ্যান পেজ হিসেবে পরিচিত Khabri Lal নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, এবার অ্যাকোয়া ঢংয়ে সাজানো হতে পারে বিগ বস। পেজটিতে নীল অ্যাকোয়ারিয়াম ঘরানায় সাজানো সেটের একটি ছবিও পোস্ট করা হয়েছে।

সালমান খান

সালমান খান

সালমান খান বরাবরই বলিউডপ্রেমীদের কাছে রহস্যময় এক নাম। বাবা সেলিম খান ছিলেন কিংবদন্তি চিত্রনাট্যকার। শোলে, দিওয়ারের মতো সিনেমার চিত্রনাট্যকার ছিলেন তিনি। এমন এক পরিবারে জন্ম নেওয়া সালমান খান ক্যারিয়ারের শুরুতে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন। কখনো বান্ধবীকে আঘাত, কখনো দর্শকের সঙ্গে বাজে ব্যবহার, কখনো আবার বন্যপ্রাণী শিকার করে আলোচনায় আসেন। সাজার মুখে পড়েন।

বয়সের সঙ্গে সঙ্গে সালমান অবশ্য পরিণত হয়েছেন। সময়ের স্রোতে দাবাং, বডিগার্ডের মতো রেকর্ড গড়া সিনেমা যেমন উপহার দিয়েছেন, তেমনি নিজেকে করেছেন শান্ত। মানুষের পাশে দাঁড়াতে ২০০৭ সালে গড়ে তোলেন সালমান খান ফাউন্ডেশন।

সালমান দিনে দিনে সবই করেছেন। বাকি রেখেছেন একটাই কাজ। আর সেটা নিয়েই সব সময় থাকেন আলোচনায়। বিয়ে!

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ