মনীষ মালহোত্রার ’ মিজওয়ান কুচার ফ্যাশন শো ২০২২’ এর মঞ্চে হেঁটেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
বিয়ের পর এই প্রথমবারের মতো একসঙ্গে ফ্যাশন শোয়ে অংশ নেন বলিউডের আলোচিত এই দম্পতি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করে।
শোতে হাজির ছিলেন করণ জোহর, গৌরি খান, ঈশান খাত্তার, বিদ্যা বালান, সিদ্ধার্থ রয় কাপুর, দিয়া মির্জাসহ অনেকে। তবে মূল আকর্ষণ ছিলেন রণবীর-দীপিকাই।
শোতে রুপালি রঙের লেহেঙ্গা পরেছিলেন দীপিকা। পোশাকে ছিল লেসের বর্ডার ও সিকুইন-এমব্রয়ডারির কাজ। কালো ও সাদা রঙের এমব্রয়ডারি করা জমকালো শেরওয়ানি পরেছিলেন রণবীর।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: