বিনোদন

বন্দুক রাখার লাইসেন্স পেলেন সালমান খান

 ফাইল ছবি
ফাইল ছবি

অবশেষে আত্মরক্ষার্থে বন্দুক রাখার অনুমতি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাই পুলিশ আবেদন মঞ্জুর করে তাকে ‘আর্মস লাইসেন্স’ দিয়েছে।

হত্যার হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ‘ভাইজান’। তাই নিজের কাছে বন্দুক রাখার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জুলাই মাসের শেষের দিকে মুম্বাই পুলিশ সদর দফতরে যান সালমান খান। তিনি নিজের ও তার পরিবারের সুরক্ষার জন্য একটি বন্দুক রাখতে চেয়ে আবেদন করেন। একই সঙ্গে ফিজিক্যাল ভেরিফিকেশন করান। সেই পরিপ্রেক্ষিতেই ‘আর্মস লাইসেন্স’ পেলেন এই অভিনেতার।

এদিকে গুঞ্জন রটেছে, নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার কিনেছেন সালমান। এই গাড়িতে সম্প্রতি অভিনেতাকে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যেতে দেখা গেছে।

গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে ২৮ বছরের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এর কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছে গায়ক সিধু মুসেওয়ালার খুনের মামলার অন্যতম আসামী লরেন্স বিষ্ণোই।

মেরে ফেলার হুমকির পরই মুম্বাই পুলিশ সালমানের নিরাপত্তা বাড়িয়ে দেয়। তবে এতেও স্বস্তি পাচ্ছিলেন না এই তারকা, তাই নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করলেন সালমান খান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ