বিনোদন

ভিকিকে রেখে সিদ্ধান্তের সঙ্গে কফি উইথ করণে ক্যাটরিনা?

ক্যাটরিনা ও ভিকি কৌশল
ক্যাটরিনা ও ভিকি কৌশল

কফি উইথ করণ অনুষ্ঠানে যাওয়ার গুঞ্জন আরও জোরালো করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে সঙ্গে স্বামী ভিকি কৌশল থাকবেন না বলেই মনে হচ্ছে। নায়িকা তার ইনস্টাগ্রামে সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন তাতে অন্তত সেই ইঙ্গিত মিলছে।

ক্যাটরিনার ইনস্টাগ্রামের ছবি এবং সেখানে অন্য তারকাদের মন্তব্যের কথা উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (২ আগস্ট) জানিয়েছে, ক্যাটরিনা তার ছবিতে যেভাবে পোজ দিয়েছেন এবং যেভাবে রহস্য সৃষ্টি করে যে ভাষায় ক্যাপশন লিখেছেন, তাতে কফি উইথ করণের সপ্তম সিজনে অংশ নেয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রথম ছবিতে ক্যাটরিনা মাটির দিকে তাকিয়ে আছেন। পরেরটিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। শেষ ছবিতে লেন্সে চোখ, মাথায় হাত রেখে হাসছেন। এই ফটোশুটে তাকে সিলভার হিলের সঙ্গে সাদা-কালো স্ট্রাইপ পোশাক পরতে দেখা গেছে।

ক্যাটরিনা পোস্টটির ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘কেউ কফি খাবেন?’

ছবিতে কমেন্ট করতে গিয়ে সিদ্ধান্ত চতুর্বেদী হাত তুলে থাকা মানুষের ইমোজি পোস্ট করেছেন। সঙ্গে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন ‘হার্ট আই’ ইমোজি দিয়েছেন।

এরআগে ইশান খট্টরও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শোতে অংশ নেবেন। এই তিনজনকে ‘ফোন ভূত’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে।

ক্যাটরিনার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে ভক্তরা আত্মহারা। একজন বলেছেন, ‘তিনজনকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

আরেকজন লিখেছেন, ‘বিশ্বের সুন্দরতম ভূতের সাক্ষী হতে যাচ্ছে।’

হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনের আগে বলিউডভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবরে বলা হয়, ক্যাটরিনা তার স্বামী ভিকি কৌশলের সঙ্গে কফি উইথ করণ-৭ অনুষ্ঠানে অংশ নেবেন। সঙ্গে থাকবেন সিদ্ধান্ত এবং অভিনেতা ইশান খট্টর।

কিন্তু ক্যাটরিনা এখন যে ছবি পোস্ট করেছেন তা দেখে ধারণা করা হচ্ছে, আসন্ন সিনেমার প্রচারের জন্য নির্মাতা করণের অনুষ্ঠানে যাবেন তিনি। সেখানে ভিকির জায়গা হয়তো হবে না!

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ