বিনোদন

‘পাকা দেখা’ শেষ ফের বিয়ের পিঁড়িতে সোহম

 ফাইল ছবি
ফাইল ছবি

নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিজেরাই তাদের পছন্দের পাত্রী খুঁজে নেন। এমন সময়ে এসে দুই পরিবারের সদস্যরা পাত্র-পাত্রী নির্বাচন করছেন। সেই গল্পকেই বড়পর্দায় তুলে ধরেছেন পরিচালক প্রেমান্দু বিকাশ চাকী। আর এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। তার সঙ্গ প্রথমবার জুটি বেঁধেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি মিলছে ছবিটির।

সেই কথাই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সোহম। ছবির পোস্টার শেয়ার করে সোহম লিখেন- ‘আজ আমাদের ‘পাকা দেখা’ আগামী ২ সেপ্টেম্বর শুভ পরিণয়। সেদিন আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।’

ছবিটিতে সোহম-সুস্মিতা ছাড়াও দেখা মিলবে খারাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় ও দীপঙ্কর দে। ছবিতে সোহমের নাম জয় আর সুস্মিতার নাম তিয়াশা। অফিস পাড়ায় জয় তিয়াশার আলাপ। ব্যাংক কর্মচারী জয়ের জীবন বাঁধা ঘড়ির কাঁটায়। আইটি সেক্টরে কাজ করে তিয়াশা। কাজের চাপে সময় মতো কোনো কিছুই সামলাতে পারে না সে। এদিকে তিয়াশার বাবর জয়কেই জামাই হিসেবে বেশ পছন্দ। আর সেই সূত্র ধরেই দুই পরিবারের ‘পাকা দেখা’।

ছবিতে সংগীত পরিচালনায় রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্যোর দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ