বিনোদন

থাইল্যান্ডে হানিমুনে পূর্ণিমা-রবিন

পূর্ণিমা-রবিন
পূর্ণিমা-রবিন

থাইল্যান্ডে হানিমুনে গিয়েছেন সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ চিত্রনায়িকা পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। দু-তিন দিনের মধ্যে দেশেও ফিরে আসবেন তারা।

নতুন সংসার পেতেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৭ মে আশফাকুর রহমান রবিন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। কয়েকদিন আগেই খবরটি প্রকাশ করেন নায়িকা। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জাগছিল, কবে হানিমুনে যাবেন তিনি?

জানা গেছে, থাইল্যান্ডে হানিমুনে গেছেন এই তারকা জুটি। গত ২৮ জুলাই ঢাকা থেকে উড়াল দেন তারা। এরই মধ্যে ব্যাংকক, পাতায়া ও ফুকেট ঘোরা সম্পন্ন করেছেন। আরও কয়েকটি স্থান ঘুরেই দেশে ফিরবেন নবদম্পতি।

হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করেই রাখছেন পূর্ণিমা ও রবিন। এই সফরের কোনো ছবি বা ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আনেননি। যার ফলে ভক্তরাও টের পাননি তাদের এই সফর।

গত ২৭ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। স্বামী রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

রবিনের আগে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে ছিল পূর্ণিমার সংসার। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। সেই সংসারে বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। ওই সংসারে একটি কন্যাসন্তানের মা হন পূর্ণিমা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ