বিনোদন

প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের সম্পর্ক মধূর

 ফাইল ছবি
ফাইল ছবি

প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের সম্পর্ক এখনও মধুর। তার মনে দুই প্রাক্তন স্ত্রীর জন্য রয়েছে প্রচুর শ্রদ্ধা আর সম্মান। সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছিলেন আমির খান। নির্মাতা করন জোহরের এই অনুষ্ঠানেই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তার বর্তমানে সম্পর্ক নিয়ে এমন কথা বলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

আমির খান জানান তারা সবসময় একটাই পরিবার । শতব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা সকলে একসঙ্গে সময় কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করে নেন। এই অভিনেতার দাবি, পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে সেটা পুরোপুরি আন্তরিক।

বলিউড সুপারস্টার আমির খান। কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। তবে তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

‘লগান’ সিনেমার সেটে আমির ও কিরণের পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। গত বছর জুলাইয়ের ডিভোর্সের ঘোষণা দেন আমির ও কিরণ। এর আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতেছিলেন আমির। তাদের দুই সন্তান— ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক ছেলে আজাদ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ