বিনোদন

ভেঙে গেল কিম-পিটের নয় মাসের সম্পর্ক!

 ফাইল ছবি
ফাইল ছবি

ভেঙে গেল মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ানের প্রেম। কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। মাত্র নয় মাসেই ভেঙে গেল তাদের এই সম্পর্ক। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমকে এখবর জানিয়েছেন এই জুটির কাছের এক সূত্র।

জানা গেছে, পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই কিম-পিটের। কিন্তু দুজনের দূরত্ব ও ব্যস্ততার কারণেই সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। আর সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের ঘোষণার পর ২০২১ সালের অক্টোবরে ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম কার্দাশিয়ান। এরপরই পিট ডেভিডসনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়।

এদিকে কেনি ওয়েস্টের সঙ্গে কিমের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়, তাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তারা। এরইমধ্যে ২৮ বছর বয়সী পিট ডেভিডসনের সঙ্গে ৪১ বছর বয়সী কিমের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। পিট বর্তমানে অস্ট্রেলিয়াতে ‘উইজার্ডস!’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে কিম সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ