বিনোদন

আলোচনায় চ্যানেল নাইনের টার্কিশ সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ’

 টার্কিশ সিরিজ
টার্কিশ সিরিজ

প্রচারের পর থেকেই আলোচনায় এসেছে বাংলায় ডাবিংকৃত চ্যানেল নাইনে প্রচারিত টার্কিশ সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ (Love Makes you Cry)’। গত ঈদুল আযহা থেকে সম্প্রচার শুরু হওয়া এই মেগা সিরিজটি চ্যানেল নাইন নিয়মিত প্রচার করছে সপ্তাহে ছয় দিন।

শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ এবং রাত ৯টায় দেখা যাচ্ছে সিরিজটি।

বিশ্ব নন্দিত টার্কিশ সিরিজটি ভালোবাসা কেন্দ্রিক গল্প হলেও মুলত এক অনাথ শিশুর জীবন সংগ্রামের কাহিনীর মধ্যে এগিয়ে যায়। আদা শিশুকালে হারায় তার বাবা ও মাকে। অনাথ এই শিশুটির দায়িত্ব নেন তার মামা ও মামি। আদার নাম পরিবর্তন করে মামা তার নাম রাখেন মরিয়ম।

এই শিশুটি প্রতিবাদ করেও নাম ফিরিয়ে নিতে পারে না। সময়ের নিয়মে আদা বড় হয়। তার মামা তাকে এলাকার এক মাঝ বয়সী অর্থশালী বিবাহিত লোকের সাথে টাকার বিনিময় বিয়ে দেয়ার জন্য টাকা নেয়। লোকটি দ্রুত বিয়ে দেয়ার জন্য প্রতিদিনই আদার মামাকে চাপ দেয়।

এদিকে, আদা একদিন রাস্তায় তার হাতব্যাগ ফেলে চলে আসে। ব্যাগটি পায় ইউসুফ নামে এক কাভারভ্যান চালক। সে ব্যাগের মধ্যে আদার মায়ের লিখা চিঠিটি পায়। চিঠিটি পরে আবেগ ধরে রাখতে না পেরে চিঠিটি ফেরত দিতে তার ঠিকানায় চলে যায়। আদাকে চিঠিটিও দেয়।

একপর্যায়ে দুইজনের মধ্যে ভালোবাসা হয়। বিষয়টি আদাকে বিয়ে করা লোকটি জেনে যায়। লোকটি আদার মামাকে বললে মামা আদাকে অত্যাচার শুরু করে। অবশেষে আদা একদিন ইউসুফের হাত ধরে তার গ্রাম ছেড়ে চলে আসে ইস্তাম্বুলে। ঘটনাচক্রে ইউসুফকে যেতে হয় জেলে। এরপর নতুন নতুন সমস্যার সম্মুখিন হয় আদা।

আদা কী পারবে ইউসুফকে জেল থেকে ফিরিয়ে আনতে? অচেনা নগরীতে আদা কী পাবে একটু বেঁচে থাকার আশ্রয়?

টার্কিশ সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ’ পরিচালনা করেছেন বিশ্ব নন্দিত টার্কিশ সিরিজ নির্মাতা- গোকসেন উসতা, মূল চরিত্রে অভিনয় করেছেন- দেনিস জান আকতাশ (ইউসুফ) এবং হাফসানুর সাংজাকতু তান (আদা মরিয়ম)। এর বাংলায় ডাবিং পরিচালনা করেছেন দীপক সুমন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ