বিনোদন

টালিউড অভিনেতার আত্মহত্যার চেষ্টা

 ফাইল ছবি
ফাইল ছবি

টালিউডে আত্মহত্যার চেষ্টা করেছেন আরো এক অভিনেতা। নাম তার অভিনেতা শৈবাল ভট্টাচার্য। ছোট পর্দার পরিচিত মুখ। নিয়মিত ধারাবাহিকে কাজ করতেন বিভিন্ন চরিত্রে।

সোমবার (৮ আগস্ট ) রাতে মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নিজেকে গুরুতর আঘাত করেন শৈবাল। মাথায় ও পায়ের চোট পেয়ে মারাত্মক আহত হয়েছেন। এ সময় তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।

চিত্তরঞ্জন হাসপাতালে আপাতত চিকিৎসাধীন অভিনেতা। বর্তমানে স্থিতিশীল তিনি। পরিবার থেকেই পুলিশের কাছে খবর জানানো হয়। কী কারণে আত্মহত্যার চেষ্টা, তার তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটালেন শৈবাল, তা নিয়ে ধোঁয়াশায় পরিবারও।

এদিকে অভিনেতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায়, বেশ হাসিখুশিই ছিলেন তিনি। পরিবার কিংবা শুটিংয়ের সহকর্মীদের সঙ্গে কখনো ছবি আবার কখনো রিল শুট করেছেন।

আত্মহত্যার চেষ্টার পেছনে কী তাহলে মানসিক অবসাদ? ফের টালিপাড়ায় আত্মহত্যার ঘটনায় উঠছে প্রশ্ন। গত মে মাসে টালিপাড়ায় একের পর এক অভিনেত্রী-মডেলের আত্মহত্যার ঘটনা স্তম্ভিত করেছিল গোটা ইন্ডাস্ট্রিকে। প্রথমে পল্লবী দে, তারপর একে একে বিদীষা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগীর আত্মহনন।

১২ দিনের ব্যবধানে মৃত্যু হয় তিন অভিনেত্রী-মডেলের। সে সময় উঠে এসেছিল অবসাদের কথাটি। অভিনেতা শৈবাল ভট্টাচার্যের সেই একই চেষ্টা কোন ইঙ্গিত দিচ্ছে, প্রশ্ন ঘোরাফেরা করছে টালিপাড়ার অন্দরমহলে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ