বিনোদন

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী

বিটিএস-কে ঢাকায় আনতে চায় অন্তর শোবিজ

বিটিএস
বিটিএস

কয়েক দশক আগে শাহরুখ খান, আদনান সামিকে ঢাকায় এনে সবাইকে চমকে দেওয়া অন্তর শোবিজ এবার কোরিয়ান ব্যান্ডদল বিটিএস-কে বাংলাদেশে আনার চেষ্টা করছে। এই চেষ্টার কথা দেশ টিভিকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী।

বুধবার (১০ আগস্ট) বিকেলে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘১৫ দিন আগে কোরিয়ান একটি সংস্থা বাংলাদেশে এসে আমাদের সঙ্গে কথা বলে গেছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। ২০-২৫ দিনের মধ্যে হয়তো বিস্তারিত জানাতে পারবো।’

কোরিয়ান সংস্থার মাধ্যমে বিটিএস-এর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হয়েছে দাবি করে স্বপন চৌধুরী বলেন, ‘২০২৩ সালের প্রথমদিকে শিডিউল নেওয়ার চেষ্টা করছি আমরা। তবে কিছুই এখনো চূড়ান্ত নয়। অনেকে না জেনেই লিখছে টিকিটের কত দাম, কত টাকা তাদের দিতে হবে। এসব ঠিক না। ’

শাহরুখ খানের সঙ্গে স্বপন চৌধুরী (ডানে)। ছবি: অন্তর শোবিজের ওয়েবসাইট

শাহরুখ খানের সঙ্গে স্বপন চৌধুরী (ডানে)। ছবি: অন্তর শোবিজের ওয়েবসাইট

কে-পপ রাজ্যের মেগাস্টার বিটিএস-এর উন্মাদনা বিশ্বে কয়েক বছর ধরে কেবল বেড়েই চলেছে। ভি, জাংকুক, জিমিন, সুগা, জিন, জে-হোপ ও আরএম-এই সাত তরুণকে নিয়ে বিটিএস। তাদের ওয়েবসাইটের তথ্য বলছে, ২০২৩ সালের অধিকাংশ শিডিউলই চূড়ান্ত হয়ে গেছে।

এমন চাহিদার স্রোত ভেঙে ব্যান্ডটি কীভাবে বাংলাদেশে আসবে, আদৌ আসবে কি না, তা নিয়ে শঙ্কা আছে।

তবে স্বপন চৌধুরী বলছেন, ‘আমি তো কথার কথা বলা লোক না। শাহরুখ খানকে এদেশে এনে ইভেন্ট করিয়েছি, আদনান সামিসহ বিশ্বখ্যাত তারকারা এসেছেন। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ