বিনোদন

পুত্র সন্তানের মা-বাবা হলেন রাজ ও পরী

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি
অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি

অপেক্ষার অবসান ঘটিয়ে পুত্র সন্তানের মা-বাবা হলেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরীমণি।

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, 'আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।'

রাজ আরও বলেন, 'পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় থেকেছি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।'

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ