বিনোদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন পরীমণি

ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের সঙ্গে পরিমণী
ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের সঙ্গে পরিমণী

দুইদিন বয়সী নবজাতক ছেলে সন্তানের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। পরম আদরে সন্তানকে জড়িয়ে ধরা ছবি নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে পরিচয় করিয়েছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’ নামে।

ছেলেকে ‘রাজপুত্র’ সম্বোধন করে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।’

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমণি।

বাবা হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তার স্বামী রাজ গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

গত বছর ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এবছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা দেন, সন্তান আসছে তাদের ঘরে।

এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ