বিনোদন

ভেঙে পড়েছেন আমির খান

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খান ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত। সিনেমার প্রয়োজনে নিজেকে সেভাবে প্রস্তুত করেন। কিন্তু এবার সিনেমার দর্শকের কাছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখে হতাশ দর্শক। ক্ষতিপূরণ চাইছেন পরিবেশকরা। মুষড়ে পড়েছেন অভিনেতা।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ছিল ‘লাল সিং চাড্ডা’। কিন্তু মুক্তির পর না পেয়েছে ভালো আলোচনা, না পেয়েছে অভিনয়ের প্রশংসা। সেই প্রভাব পড়েছে বক্স অফিসে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতায় ভেঙে পড়েছেন আমির খান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরের এক ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক স্ত্রী কিরণ রাও জানিয়েছেন— ফরেস্ট গাম্প’-এর সেরা ভার্সন নির্মাণে সত্যিই কঠোর পরিশ্রম করেছেন আমির। এই প্রত্যাখ্যান তাকে আঘাত দিয়েছে।

সিনেমার পরিবেশকদের বেশ আর্থিক লোকসান হয়েছে। এ জন্য দ্রুত ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। আমির খান এ সিনেমার অন্যতম সহপ্রযোজক।

ট্রেইলার মুক্তির পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে বিস্তর অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। সিনেমা অঙ্গনের বন্ধুবান্ধব ও বেশসংখ্যক দর্শকের সাপোর্ট পাওয়া সত্ত্বেও সিনেমাটির কনটেন্ট নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। টুইটারে সিনেমাটি বয়কটের ডাকও উঠেছে।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মানপ্রিত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণী তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমা মূলত এক ব্যক্তির চোখ দিয়ে একটি দেশের সমাজ-রাষ্ট্রব্যবস্থাকে দেখার কাহিনি। পুরোদস্তুর আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছেন পরিচালক অদ্বৈত চন্দন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ