বিনোদন

রাজ্যের আকিকা দিলেন রাজ-পরী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

তারকা দম্পতি রাজ-পরীর সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই তারকা দম্পতি। আটদিন হাসপাতালে থাকার পর বুধবার (১৭ আগস্ট) সকালে ছেলেকে নিয়ে বাসায় ফিরেছেন তারা। এদিন ঘটা করে ছেলের আকিকাও সেরেছেন। দুটি খাসি জবাই দিয়ে ছেলের আকিকা করেছেন।

গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন পরী। তার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

খবরটি প্রকাশ্যে এনেছেন পরীর ঘনিষ্ঠজন, নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ছোট পরিসরে বেশ গোছানো, সুন্দর আয়োজন ছিল। মিলাদ মাহফিলের ব্যবস্থাও ছিল। এ আয়োজনে চয়নিকা ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।

রাজ-পরীর সন্তানের জন্য শুভকামনা জানিয়ে চয়নিকা তার স্ট্যাটাসে লেখেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক আর কেয়ারিং হও। এই প্রার্থনা। আর নানিমাকে কিন্তু ভুলে যেও না!! হুম।’

প্রসঙ্গত, গেল বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর খবরটি তারা প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন সন্তান ধারণের সুখবরও দেন তারা। অবশেষে সেই সন্তান তাদের ঘরে এলো।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ