বিনোদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

অরুণা বিশ্বাস
অরুণা বিশ্বাস

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) থেকে আইফোন এবং গুরুত্বপূর্ণ কাগজসহ ব্যাগ চুরির অভিযোগ করেছেন অভিনয়শিল্পী ও পরিচালক অরুণা বিশ্বাস।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে অরুণা নিজের ভেরিফাইড ফেসবুকে ব্যাগ চুরি হওয়ার কথা জানান।

পরে বলেন, ‘ব্যাগে আইফোন ১১, স্যামসাং এ৭৫ মডেলের দুটি মুঠোফোন ছিল। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এবং ঘরের চাবিসহ আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিলো।’

অরুণা বিশ্বাস জানিয়েছেন, এফডিসির ভেতরে সিসি ক্যামেরা ছিল। ফুটেজ দেখে কর্মকর্তারা চেষ্টা করছেন তার ব্যাগ উদ্ধারের।

নায়করাজ রাজ্জাকের প্রযোজনা-পরিচালনায় নির্মিত ‘চাঁপাডাঙ্গার বৌ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু করেন অরুণা বিশ্বাস। ধীরে ধীরে খ্যাতি পেয়ে সিনেমা জগতেই ক্যারিয়ার গড়েন। গত কয়েক বছরে অভিনয়ে অনিয়মিত হলেও এফডিসি কেন্দ্রিক যোগাযোগ সবসময়ই রক্ষা করেছেন। লড়েছেন শিল্পী সমিতির নির্বাচনেও।

সম্প্রতি ‘অসম্ভব’ নামের একটি সিনেমাও তিনি পরিচালনা করেছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ