বিনোদন

সাকিব-ববির প্রেম গুঞ্জন নয়,সত্য!

ইয়ামিন হক ববি
ইয়ামিন হক ববি

প্রযোজক সাকিব সনেটের সঙ্গে ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির প্রেমের গুজ্ঞন অবশেষে সত্যি হলো। বিষয়টি ববি নিজেই অকপটে স্বীকার করেছেন।

তারপর ববির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সাকিবের একটা পোস্ট বাতাসে ভেসে বেড়ানোর খবরকে আরো পক্ত করেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ববিকে জন্মদিনের শুভেচ্ছা জানান সনেট। ফেসবুকে দু’জনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

সনেটের এই পোস্ট দেখে সহজেই বোঝা যায়, তারা সম্পর্কে আছেন। অনেকের ধারণা, এই যুগল বিয়েও সেরে ফেলেছেন। তবে ববি জানালেন, আপাতত প্রেমে আছেন তারা। নায়িকার ভাষ্য, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’

সনেটের সঙ্গে ববির সখ্য গড়ে ওঠে বছর পাঁচেক আগে ‘নোলক’ সিনেমার সূত্রে। ওই সিনেমার প্রযোজক সনেট। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি। সিনেমাটির কাজের সুবাদেই ববির সঙ্গে সনেটের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সেটা প্রেমে রূপান্তর হয়।

প্রেম তো চলছে, বিয়েটা কবে? প্রশ্নটা এসেই যায়। সনেট জানালেন, দু’জনেরই সেই ইচ্ছেটা আছে। দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই শুভকাজ সেরে নিতে চান তারা। তবে তারিখটা এখনো চূড়ান্ত নয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ