বিনোদন

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় তোপের মুখে মার্কিন মডেল

মার্কিন সুপার মডেল বেলা হাদিদ
মার্কিন সুপার মডেল বেলা হাদিদ

নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় তোপের মুখে পড়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। অনেক মার্কিন প্রতিষ্ঠান এখন তার সঙ্গে কাজ করতে চাচ্ছে না বলে খবর প্রকাশ করেছে আনাদোলুর।

ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের হত্যার ঘটনায় ইসলারাইলের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বেলা হাদিদ। এরপর থেকে শ্বেতাঙ্গ বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষীদের তোপের মুখে পড়েছেন তিনি।

কিন্তু এতে তিনি মোটেও বিচলিত নন বলে জিকিউ নামে মার্কিন একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন।

তিনি বলেছেন, আমাকে যদি কেউ কোনো কাজও না দেয়, তাতে আমার কোন আক্ষেপ নেই। আমি নির্যাতিত মানুষের কথা বলেই যাব।

তার বাবা ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন আবাসন ব্যবসায়ী মো. হাদিদ এবং মা জার্মান বংশোদ্ভূত মডেল ইয়োলান্দা হাদিদ।

২০০০ সালে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি তার বাবাকে বেশি ভালোবাসেন এবং ইসলাম সংস্কৃতিতে মনোনিবেশ করতে চান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ