বিনোদন

সহকর্মীরাই হত্যা করে বিগ বস খ্যাত সোনালিকে!

সোনালি ফোগাট
সোনালি ফোগাট

গত ২২ আগস্ট গোয়া সফরে গিয়ে আচমকাই মৃত্যুবরণ করেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিগ বস তারকা সোনালি ফোগাট। প্রথমদিকে সোনালির মৃত্যু স্বাভাবিক মনে হলেও ভাই রিঙ্কু এতে সন্দেহ প্রকাশ করলে আসল সত্য জনসম্মুখে বেরিয়ে আসে।

সোনালি ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখোঁ কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর বেশকিছু চলচ্চিত্র আর মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা যায় তাকে। সোনালিকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অব বদমাশগড়’-এ।

গত সোমবার মধ্যরাতে এই অভিনেত্রী হঠাৎ হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু বরণ করেন। এরপর খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তার মৃত্যু হয়েছে, এমন খবরও শুনতে পাওয়া যায়।

দুই সহকর্মীর সঙ্গে শুটিংয়ের জন্য ঘুরতে যাওয়া সোনালির মৃত্যু হলে উত্তর গোয়ার অঞ্জুনা এলাকায় একটি হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের তরফ থেকে কোনো বিবৃতিতেই মৃত্যুর কারণ জানানো হয়নি।

এতে অনেকটাই সন্দেহ প্রকাশ করে সোনালির ভাই রিঙ্কু। তিনিই প্রথম দাবি করেন, ঘুরতে যাওয়া দুই সহকর্মীই তার বোনকে খুন করেছে।

রিঙ্কু আরও বলেন, সোনালি তাকে বলেন, ২৪ আগস্ট শুটিংয়ের কথা। শুটিং শেষে ফিরে আসবেন ২৭ আগস্ট। অথচ হোটেলের রুম ২১ এবং ২২ আগস্টও বুক করা হয়েছিল। এমন তথ্য পেয়ে নড়েচড়ে বসে গোয়া পুলিশ।

এদিকে সোনালির বোন বলেন, রাতে তাকে ফোন করে সোনালি বলেছিলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। সোনালির পরিবার সন্দেহ করে ধারালো কোনো অস্ত্র দিয়ে সোনালিকে খুন করা হয়েছিল।

তবে ময়নাতদন্তের পর জানা যায়, ধারালো অস্ত্র নয়, ভোঁতা অস্ত্র দিয়ে খুন করা হয় সোনালিকে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে অভিযুক্ত সুধীর এবং সুখবিন্দরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ