বিনোদন

সোনম কাপুর প্রকাশ করলেন তার ছেলের নাম

 ফাইল ছবি
ফাইল ছবি

সোনম কাপুর এবং আনন্দ আহুজার প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি। ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, তাদের ছেলের ডাকনাম ‘সিম্বা’। আনন্দবাজার পত্রিকা সূত্রে এ খবর জানা যায়।

সুখের আনন্দ-স্রোতে ভাসছেন সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা। পৃথিবীতে প্রথম সন্তানের আগমনে তাদের দুই পরিবারও উচ্ছ্বসিত এবং আনন্দিত।

শুক্রবার (২৬ আগস্ট) ছেলে-কোলে বাবার বাড়িতে আসেন সোনম। জমকালো অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানান বাবা অনিল কাপুর।

এরই মধ্যে সন্তানের মঙ্গল কামনায় প্রয়োজনীয় পূজা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি। আনন্দবার্তায় মিষ্টিমুখ করিয়েছেন সবাইকে।

‘লায়ন কিং’ ছবির পশু যুবরাজের নাম অনুসারেই নবজাতকের নাম। নামটি ভীষণ ভালো লেগেছে দাদু অনিল কাপুরের। সিংহের মতো তেজস্বী, বলীয়ান হয়ে উঠুক নাতি, এমনটাই চান তিনি।

তবে ডাকনাম প্রকাশ্যে আনলেও এখন পর্যন্ত সেই পুত্রসন্তানের আসল নাম প্রকাশ্যে আনেননি তারা। সন্তানের মুখ এখনও রেখেছেন মিডিয়ার আড়ালেই।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ