বিনোদন

বিতর্কিত টুইটারে জন্য গ্রেফতার হলেন কমল আর খান

অভিনয়শিল্পী কমল আর খান
অভিনয়শিল্পী কমল আর খান

দুই বছর আগের একটি বিতর্কিত টুইটের জন্য ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনয়শিল্পী কমল আর খানকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

কমল আর খানের পুরো নাম কমল রশিদ খান। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একাধারে একজন লেখক, প্রযোজক এবং অভিনয়শিল্পী। ২০০৯ সালে তিনি জনপ্রিয় টিভি শো বিগ বসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অভিনয়শিল্পীদের নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় মঙ্গলবার মুম্বাই বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হবে বোরিভালি কোর্টে।

বলিউড ইন্ডাস্ট্রির দুই অভিনয়শিল্পী ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে ২০২০ সালে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধান অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। শুধু ঋষি কাপুর এবং ইরফান খানই নয়, টুইটারে সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে আনুশকা শর্মা, বিরাট কোহলিসহ অনেককে নিয়েই তিনি বিতর্কিত মন্তব্য করেছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ