বিনোদন

সালমান খানের 'বিগ বস'-এর অতিথি হচ্ছেন নুসরাত!

নুসরাত জাহান
নুসরাত জাহান

এবার সালমান খানের 'বিগ বস' হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন নুসরাত জাহান। স্বামী যশ মুম্বইয়ে কাজ করতে আগেই চলে গিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায় ‘বিগ বস্‌’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী তথা নুসরত জাহান। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে।

অন্য দিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরত ঘনিষ্ঠ আরও এক টলি অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক টলি অভিনেতাদের মুম্বই পাড়ি, টলিপাড়ায় এ কি কোনও অশনি সংকেত?

অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদও বটে। বিগ বস্‌ হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একরত্তি ঈশানও। সব দিকটা কী ভাবে সামলাবেন নুসরত? উত্তর দেবে সময়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ