জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্ত্রীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন আনিসুর রহমান মিলন নিজেই। তিনি বলেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ (৪ সেপ্টেম্বর) সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, আনিসুর রহমানের মিলনের স্ত্রী পলি আহমদ দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে শোবিজের অনেকে শোক প্রকাশ করেছেন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: