বিনোদন

জন্মদিনে আবুল হায়াতের নতুন নাটক

আবুল হায়াত
আবুল হায়াত

একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য অভিনেতা, পরিচালক, নাট্যরচয়িতা একজন ভালো মনের মানুষ আবুল হায়াত আজ ৭৯ বছরে পা রাখতে যাচ্ছেন। জন্মদিন নিয়ে তার পরিবারের বিশেষভাবে দিনটি উদযাপনের কোনো পরিকল্পনা না থাকলেও আবুল হায়াত জানান ৬ সেপ্টেম্বর রাতেই তার নাতনি শ্রীষা’র (নাতাশা হায়াতের বড় সন্তান) সঙ্গে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর শুরু করেছেন।

জন্মদিন উপলক্ষে আজ ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত ‘তারকা কথন’অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। তবে আবুল হায়াত জন্মদিন উপলক্ষে তার ভক্ত দর্শকের জন্য নতুন একটি নাটক রচনা করেছেন। রচিত এ মঞ্চ নাটকের নাম ‘শোধ’। নাটকটি আবুল হায়াতের জন্মদিন উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন মঞ্চে মঞ্চস্থ হবে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডমিনিক গোমেজের নির্দেশনায় নাটকটির প্রদর্শনী শুরু হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাজনীন হাসান চুমকী,সোবহান বিপুল, কাজী আল আমীন, রিয়াজুল ইসলাম, তাহমিনা খাতুন। এটিস্টেজ ওয়ান ঢাকা’র দ্বাদশ প্রযোজনা।

জন্মদিন প্রসঙ্গে এবং নতুন নাটক নিয়ে আবুল হায়াত বলেন,‘ জন্মদিনে একটা চাওয়াই আমার, আমি যেন আমারঅসমাপ্ত কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করে যেতে পারি। অভিনয়ের চেয়ে লেখালেখির দিকে মনোযোগটা বাড়াচ্ছি। যে কারণে নিজের জীবনী লেখার দিকেও মনোযোগটা বেড়েছে। মাঝে একটু থেমে ছিল। শোধ’ নাটকটি আমার রচিত নতুন নাটক। যারা নাটকটি মঞ্চস্থ করছে তারা বেশ আগ্রহ নিয়েই মঞ্চস্থ করছে।নতুন ছেলে মেয়েদের জন্য শুভ কামনা রইলো। আর জন্মদিনে যথারীতি আমার বড় মেয়ে বিপাশা এবং তার পরিবারের সবাইকে খুউব মিস করবো। সবার কাছে দোয়া চাই আমি আমার স্ত্রী শিরীন, সন্তান, নাতি নাতনিদের নিয়ে যেন ভালো থাকতে পারি। এক জীবনে অনেক প্রাপ্তি, মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।’

এদিকে আবুল হায়াত সবশেষ চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘আনন্দধাম’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার।

আবুল হায়াত জানান, আরিফ খানের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা রয়েছে তার।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ