বিনোদন

স্কাইডাইভিং করতে গিয়ে বিশ্বখ্যাত টিকটকার তানিয়ার মৃত্যু

তানিয়া পারদেজি
তানিয়া পারদেজি

সম্প্রতি স্কাইডাইভিং করতে গিয়ে কানাডার নাগরিক বিশ্ববিখ্যাত টিকটকার তানিয়া পারদেজির মৃত্যু হয়েছে। মূলত দুঃসাহসিক কাজ নিয়ে তিনি টিকটক করতেন নিয়মিত। আর এতেই তিনি পৌঁছে গিয়েছিলেন মানুষের কাছে।

বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদন থেকে জানা যায়, প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন তানিয়া। কিন্তু সময়মত প্যারাসুট খুলতে না পারার ফলে মাটিতে পড়েন। এর ফলে গুরুতর চোট পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

টরন্টোর স্কাইডাইভ সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তানিয়া অনেক নিচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি। এরফলে সময় মতো ব্যালেন্স ঠিক রেখে তিনি মাটিতে নামতে পারেননি।

প্রসঙ্গত, কানাডার নাগরিক তানিয়া টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজির শিক্ষাথী ছিলেন। পড়াশোনার পাশাপাশি নিয়মিত দুর্লভ সব ভিডিও নির্মাণ করে তা টিকটকে আপলোড করতেন। স্কাইডাইভিংয়ের হাতেখড়ি ছিল এটাই প্রথম, কাউকে সঙ্গে না নিয়ে তিনি একা এটি করতে যান। পরিশেষে এমন দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটল এই বিশ্বখ্যাত টিকটকারের।

সূত্র : হিন্দুস্তান টাইমস, পিঙ্ক ভিলা

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ