বিনোদন

অপু বিশ্বাসের নতুন সিনেমায় চমক শহীদুজ্জামান সেলিম

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে ঢালিউড কুইন উপাধি দিয়েছেন তাকে। সেই অপু বিশ্বাস প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

জানা গেছে, তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং শুরু হবে শিগগিরই। নিজের প্রযোজিত সিনেমায় চমক হিসেবে খ্যাতিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে চুক্তিবদ্ধ করিয়েছেন অপু।

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, সরকারি অনুদানের সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে চাই আমি। এই সিনেমায় শহীদুজ্জামান সেলিমের মতো একজন শক্তিমান অভিনেতাকে পেয়েছি। তার চরিত্রে চমক থাকছে। দারুণ কিছু পেতে যাচ্ছেন দর্শক এটা বলতে পারি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হন শহীদুজ্জামান সেলিম। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।

বলে রাখা ভালো, অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন এই ঢালিউড কুইন। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। তবে শিগগিরই সেটিও প্রকাশ্যে আনবেন বলে জানান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ