বলিউড সুপারস্টার আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা খান। প্রেমে পড়েছিলেন আগেই। এবার সেই প্রেম এক ধাপ এগোলো পরিণয়ের পথে। অনেকটা ফিল্মি কায়দায় প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরেছেন তিনি।
কোনো লুকোচুরি না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়ে দিয়েছেন ইরা খান। সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হয়েছে।
একটি সাইকেলিং প্রতিযোগিতায় ছিলেন নূপুর শিখারে। সেখানেও যান ইরা খান। এসময় শিখার ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ করেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। এসময় আশপাশের সবই হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: