বিনোদন

অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে

 ফাইল ছবি
ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন এ অভিনেতা।

গত সপ্তাহে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নাসিম বলেন, ‘গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে মাসুম ভাইকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে আজ সকালে (বৃহস্পতিবার) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০-এর অধিক নাটকে অভিনয় করেছেন।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ২০২২ সালে পেয়েছেন একুশে পদক।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ