কোর্মা বলতেই জিহবাতে মুরগীর কোর্মার স্বাদ মুখে চলে আসে। এছাড়াও অনেকে মাছের কোর্মা বা মাছের ডিমের কোর্মা চেখে দেখে থাকবেন। কোর্মা সাধারণত: পোলাওয়ের সাথে পরিবেশন করা হয়ে থাকে।
আজকের ডিমের কোর্মার রেসিপির রন্ধনশৈলী একটু ভিন্ন। আশা করি, রেসিপিটি আপনাদের ভাল লাগবে এবং আপনারা চেষ্টা করে দেখবেন।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ডিম | ৪টি সিদ্ধ |
| কাঠবাদাম | ৬-৭টি |
| শুকনো তরমুজের বীচি | ১ চা চামচ |
| কাজুবাদাম | ৯-১০টি |
| শুকনো পেঁপে বীচি | ১ চা চামচ |
| ভাজা পেঁয়াজ | ১ টেবিল চামচ |
| তেল | ১ টেবিল চামচ |
| তেজপাতা | ১টি |
| লবঙ্গ | ৩-৪টি |
| এলাচ | ১টি |
| দারুচিনি | ৩-৪টি |
| জিরা | ১ চা চামচ |
| আদা রসুনের পেস্ট | ১ টেবিল চামচ |
| টমেটো পিউরি | ১/৪ কাপ |
| ধনিয়া গুঁড়ো | ১টি |
| জিরা গুঁড়ো | ১/২ চা চামচ |
| হলুদের গুঁড়ো | ২ চিমটি |
| মরিচ গুঁড়ো | ১ চা চামচ |
| টকদই | ৩ টেবিল চামচ |
| লবণ | প্রয়োজনানুযায়ী |
রান্নার প্রণালী
| ১। | রান্না শুরুর ১৫/২০ মিনিট আগেই কাঠবাদাম, মিষ্টি কুমড়োর শুকনো বীচি, কাজুবাদাম এবং পেঁপের শুকনো বীচি গরম পানিতে ভিজিয়ে রাখুন। |
| ২। | পেঁয়াজের বেরেস্তা ভাজুন। এরপর এই বেরেস্তার সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিন। |
| ৩। | এরপর চুলায় একটি প্যানে তেল গরম করুন এবং তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ দিন নাড়তে থাকুন। |
| ৪। | এরপর এতে জিরা, আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি এবং ব্লেন্ড করা পেস্ট, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন। |
| ৫। | এটি জ্বাল হয়ে গেলে এতে টকদই ঢেলে দিন। এই মিচকারটি ২৫ মিনিট জ্বাল দিন। |
| ৬। | এরপর আরেকটি প্যানে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিন। এর উপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ ছিটিয়ে দিন। |
| ৭। | আমাদের কোর্মা তৈরী হয়ে এসেছে। এবার পরিবেশনের পালা। প্লেটে কোর্মা মশলা ঢেলে দিয়ে দিন। তার উপর ভাজা ডিম দিয়ে উপরে মশলা এবং ধনে পাতা দিয়ে পরিবেশন করুন। |
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: