বাংলায় চিরাচরিত রান্নার বিপরীতে গরুর গোস্তের রান্নায় মেজবানি স্বাদ চট্টগ্রামকে দিয়েছে আলাদা পরিচয়। এর স্বাদ অতুলনীয়। আজকের রেসিপিতে পাঠকদের জন্য এই মেজবানি রেসিপিটি তুলে ধরা হয়েছে।
রান্নার উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| গরুর মাংস | ২ কেজি (ছোট টুকরা করে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নেয়া) |
| পেঁয়াজ কুচি | ২ কাপ |
| পেঁয়াজ বাটা | ১ কাপ |
| সয়াবিন ও সরিষার তেল | ১/২ কাপ করে |
| আদা বাটা | আড়াই টেবিল চামচ |
| রসুন বাটা | দেড় টেবিল চামচ |
| শাহি জিরা | ১ চা চামচ |
| ধনিয়া গুঁড়া | ১ চা চামচ |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| ঝাল বিহীন স্পেশাল শুকনা মরিচ গুঁড়া | ৩-৪ টেবিল চামচ** |
| কাঁচা মরিচ | ৮-১০ টা (স্বাদ ও রুচিমত) |
| চিনি | ১ টেবিল চামচ |
| তেজ পাতা | ৩/৪ টা |
| ভাজা আলু | ৪/৫টা (ঐচ্ছিক) |
** আমদানীকৃত কাশ্মিরী শুকনা মরিচ গুঁড়া ব্যবহার করা যেতে পারে। এতে ঝাল কম হয়, কিন্তু, কালার সুন্দর হয়ে।
মেজবানি স্বাদের জন্য স্পেশাল মশলা
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| এলাচ | ২-৩টা |
| দারুচিনি (১ইঞ্চি টুকরা) | ২ টুকরা |
| লবঙ্গ | ৪-৫ টা |
| জায়জল | ১/৮ পরিমাণ |
| জয়ত্রি | ১/২ চা চামচ |
| গোল মরিচ | ৫-৬টা |
| পোস্তদানা | ১/২ চা চামচ |
মেজবানি স্বাদের জন্য এর উপকরণগুলো সব একসাথে পানি দিয়ে ভাল করে বেটে পেস্ট তৈরী করে নিতে হবে।
রান্নার প্রণালী
| ১। | পেঁয়াজ কুচি, চিনি ও তেজপাতা ছাড়া বাকি সব উপকরণ মাংসের সাথে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে |
| ২। | একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও তেজ পাতা দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। |
| ৩। | ভাজা হয়ে গেলে এবার মাখান মাংস দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ৪-৫ মিনিট কষালেই হবে। |
| ৪। | এবার বেশি করে পানি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করতে হবে। ১ ঘণ্টার মতো। |
| ৫। | রান্না করার সময়ই ঢাকনা টা ভালো করে সিল করে নিতে হবে। |
| ৬। | হয়ে গেলে নামানোর আগে ভাজা আলু দিয়ে দিন। |
মনে রাখবেন
| ১। | সব মশলা ভালো করে পেস্ট করতে হবে। |
| ২। | মাংস ভালো করে পানি ঝড়িয়ে নিতে হবে। |
| ৩। | মাংসের পিস ছোট ছোট হতে হবে। |
| ৪। | সবচেয়ে জরুরি রান্নার পাত্রের ঢাকনা অবধাকনা ভাল করে সিল করে নিতে হবে। ও অল্প জ্বালে রান্না হবে। |
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: