মুখরোচক মিষ্টি-জাতীয় খাবার “ফিরনি”, সহজেই বাসাতেই তৈরী করা যায় অল্প খরচে। যে কোন খাবারের পর এই ফিরনি খাওয়া যায়।
আজকের ফিরনি রেসিপিটি পড়ে ফেলি তাহলে।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| পোলাওয়ের চাল | ১ কাপ |
| কিশমিশ | ২ টেবিল-চামচ |
| দুধ | ২ লিটার |
| পেস্তা বাদামের কুচি | ২ টেবিল-চামচ |
| কনডেন্সড মিল্ক | ১টি |
| মাওয়া গুঁড়া | ৪ টেবিল-চামচ |
| দারচিনি | ৪ টুকরা |
| চিনি | আধা কাপ |
| এলাচ | ২টি |
| জাফরান | আধা চা-চামচ |
| কেওড়া | ১ টেবিল-চামচ |
রান্নার প্রণালী
| ১। | পোলাওয়ের চাল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর আধা-আধা করে বেটে নিন। |
| ২। | চালের এই গুড়াকে দুধে জ্বাল দিতে হবে। |
| ৩। | চাল সেদ্ধ হলে চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, এলাচ দিতে হবে। |
| ৪। | কিছুক্ষণ পর কিছুটা কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিতে হবে। ঘন হয়ে গেলে কেওড়া জাফরানের সঙ্গে মিলিয়ে ফিরনিতে দিয়ে নামাতে হবে। |
পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে শাহি ফিরনি পরিবেশন করতে হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: