দেশ রান্না-ঘর

টক দই ও পুদিনা পাতার সরবত

টক দই ও পুদিনা পাতার সরবত
টক দই ও পুদিনা পাতার সরবত

দুগ্ধজাত খাবার টক দই পুষ্টিগুণে ভরপুর; এর সাথে পুদিনা পাতা যোগ হওয়ায় এই পানীয়র আয়ুর্বেদিক গুণ শরীরকে সজেত ও পানির চাহিদা পূরণ করে। গ্রীষ্মের গরমে এই পানীয় শরীরকে সতেজ করে।

তাই আজকের আয়োজনে থাকছে পুদিনা পাতা ও টক দই দিয়ে তৈরি স্বাস্থ্যকর পানীয় রেসিপি।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
পুদিনা পাতাএক কাপ
টক দই২৫০ মিলিলিটার
ধনেপাতাআধা কাপ
কাঁচামরিচকুচি দুটি
কাঁচা আমদুই টুকরা
গোলমরিচের গুঁড়াপরিমাণ মত
বরফ কুচিপরিমাণ মত
লবণস্বাদ ও রুচি মত

প্রস্তুত প্রণালি

১।প্রথমে পুদিনা পাতা ও ধনেপাতা কুচি ভালো করে ধুয়ে একটি ব্লেন্ডারে নিন।
২।এবার এর মধ্যে টক দই, কাঁচামরিচ কুচি, কাঁচা আম, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
৩।আধা কাপ পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন।
৪।এবার ছাঁকনি দিয়ে ছেঁকে একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে নিন।

ওপরে সামান্য বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা পুদিনা-টক দই শরবত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ