দেশ রান্না-ঘর

বাড়িতেই তৈরি করা যায় চকোলেট আইসক্রিম

চকোলেট আইসক্রিম
চকোলেট আইসক্রিম

ছোট-বড় সকলেই আইসক্রিম পছন্দ করেন। আইসক্রিম পেতে হলে আমাদের দৌঁড়াতে হয় দোকানের দিকে। হরেক রকমের আইসক্রিম থেকে আমাদের পছন্দসই আইসক্রিম কিনে থাকি। এরকম একটি আইসক্রিম ঘরে তৈরীর রেসিপি নিয়ে আজকের এই লেখা।

আজকের রেসিপিতে আমরা দেখব কিভাবে চকোলেট আইসক্রিম ঘরেই তৈরী করা যায়।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
গুঁড়ো দুধ২ কাপ
পানিআড়াই কাপ
চিনি২ টেবিল-চামচ
চকোলেটদুটি ছোট বার
ক্রিম১ টিন
গ্লুকোজ১ চা-চামচ
কনডেন্সড মিল্কআধা টিন
সিএমসি পাউডার গোলানো১ টেবিল-চামচ
কর্নফ্লাওয়ার১ টেবিল-চামচ

রান্নার পদ্ধতি

১।গুঁড়ো দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।
২।মিশ্রণ প্যানে ঢেলে চকোলেট দিয়ে গরম করে নিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে।
৩।কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি’ও মেলাতে হবে।
৪।ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে।
৫।মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে।
৬।দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার।
৭।বিট তৈরী হয়ে গেলে ৫ থেকে ৬ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন।

জমার পর পরিবেশন করুন। প্রয়োজনে অল্প চকোলেট স্যসও দিয়ে নিতে পারেন ৷

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ