দেশ রান্না-ঘর

দারুন স্বাদের ডিমের বিরিয়ানি

ডিমের বিরিয়ানি
ডিমের বিরিয়ানি

ডিমের বিরিয়ানির স্বাদ কখনো উপভোগ করেছেন? চিকেন, মাটন, বিফ, এর পরে রসনা বিলাসের তালিকা যুক্ত হয়েছে ডিমের বিরিয়ানি। আর আজ আপনাদের জন্য পরিবেশন করা হবে ডিমের বিরিয়ানি।

ছুটির দিনে কিংবা অতিথিদের জন্য খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন এই ডিমের বিরিয়ানি। চলুন দেখি কীভাবে তৈরি করবেন ডিমের বিরিয়ানিঃ-

উপকরণ

উপকরণের নামপরিমাণ
কালোজিরা (পোলাও) চালদুই কাপ
গরম পানি৪ কাপ
দুধ১ কাপ
পেঁয়াজ বেরেস্তাআধা কাপ
তেলআধা কাপ
সিদ্ধ ডিম৪টা
রসুন বাটা১ টেবিল চামচ
আদা বাটা১ টেবিলি চামচ
ধনে গুঁড়াআধা চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
মরিচ গুঁড়া১ চা চামচ
এলাচ৪ টি
লবঙ্গ২টি
গোল মরিচ৩ টি
তেজ পাতা২টি
দারুচিনি২ টুকরা
লবণস্বাদমত
গোটা কাঁচামরিচ১৪-১৫টি
ঘি২ টেবিল চামচ

রান্নার পদ্ধতি

১।প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিন। এরপর বেরেস্তা একটি প্লেটে উঠিয়ে রাখুন।
২।বেরেস্তা ভাজা তেলে আলুগুলোতে একটু লবণ দিয়ে বাদামি করে ভেজে উঠিয়ে নিন।
৩।এরপর একটি বড় পাত্রে আধা কাপ তেল দিয়ে আস্ত ডিমগুলো হালকা করে ভেজে নিন। ভাজা হলে সব মসলা দিয়ে একটু কষিয়ে দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে আলু দিয়ে ঢেকে রান্না করুন।
৪।এরপর কোরমার মতো দেখালে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন।
৫।এবার এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে লবণ চেখে দেখুন এবং চুলার তাপ একদম কমিয়ে দিন।
৬।এরপর চাল প্রায় ফুটে উঠলে পেঁয়াজ-বেরেস্তা, ঘি, আস্ত কাঁচামরিচ দিয়ে সাবধানে ভালোমতো মিশিয়ে দিন। বেশি নাড়াচাড়া করলে বিরিয়ানি খারাপ হবে।
৭।এরপর ঢেকে দিয়ে খুবই অল্প তাপে বিরিয়ানির চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

হয়ে গিয়েছে দারুন স্বাদের ডিমের বিরিয়ানী। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার এই ডিমের বিরিয়ানি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ