দেশ রান্না-ঘর

ঢেঁড়স ও সরিষার চচ্চড়ির রেসিপি

ঢেঁড়স ও সরিষার চচ্চড়ি
ঢেঁড়স ও সরিষার চচ্চড়ি

ঢেড়স ও সরিষা দিয়ে চচ্চড়ির রেসিপিটি আপনার খাবারের মেনুতে বৈচিত্র আনবে। এটা ঝোল-ঝোল বা কষা করে রান্না করা যায়।

তাহলে দেখে নেয়া যাক, আজকের রেসিপিটি।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
ঢেঁড়স২৫০ গ্রাম
পিয়াজবাটা২ টেবিল চামচ
মরিচগুড়াপরিমাণমত
জিরার গুড়াআধা চা চামচ
হলুদ গুড়াপরিমাণ মত
রসুন বাটাপরিমাণ মত
কাঁচা মরিচ৪/৫ টা
সরিষা২ টেবিল চামচ
তেলপরিমাণ মত
লবণপরিমাণ মত

রান্নার পদ্ধতি

১।কচি ঢেড়স ধুয়ে ২ পিচ করে কেটে নিন।
২।এবারে ফ্রাই প্যানে বা কড়ায়ে তেল দিয়ে সমস্ত মশলা ও ঢেড়স দিয়ে হাত দিয়ে মাখিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিন জ্বাল কম করে দিন।
৩।খেয়াল রাখতে হবে, ঢেড়সের সবুজ রঙ যেন ঠিক থাকে। তাহলে দেখতে ও খেতে ভাল লাগবে।
৪।জ্বাল চলাকালীন সময়ে ঢাকনা খুলবেন না।
৫।কিছুক্ষন পর ঢেড়স সিদ্ধ হয়ে এলে, পানি শুকিয়ে মাখ-মাখ হলে ঝাল, লবণ পরিক্ষা করে নামিয়ে নিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ