দেশ রান্না-ঘর

চিংড়ি-বরবটি ভর্তার রেসিপি

চিংড়ি-বরবটি ভর্তা
চিংড়ি-বরবটি ভর্তা

চিংড়ি দিয়ে বরবটির এই রেসিপি’টি বেশ সহজেই রান্না করা যায়। মাঝারি আকারে চিংড়ি সারা বছর ধরেই বাজারে পাওয়া যায়। বরবটি যদিও শীতকালীন সবজি, তবে বড় শহরগুলোতে সব সিজনেই বরবটি পাওয়া যায়।

তাহলে দেখে নেয়া যাক আজকের চিংড়ি ও বরবটির রেসিপি।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
বরবটি২ কাপ (ধুয়ে টুকরা করে কেটে নেওয়া)
মাঝারি আকারের চিংড়ি৪ থেকে ৬টি (গুঁড়া চিংড়ি হলে আধা কাপ নিলেই হবে)
পেঁয়াজ কুচিমাঝারি আকারের – ১টি
রসুন কুচি১ চা চামচ
কাঁচামরিচ৪/৫টি
লবণস্বাদ মত
ধনেপাতা কুচি১ টেবিল চামচ
সরিষার তেল১ টেবিল চামচ

রান্নার পদ্ধতি

১।
২। চিংড়ি বড় হলে , খোসা ও মাথা ফেলে ধুয়ে নিতে হবে ।
৩।এখন ধনে পাতা ও সরিষার তেল ছাড়া বাকি সব উপকরণ একটা সসপ্যানে নিয়ে সঙ্গে আধা কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করতে হবে।
৪।বরবটিসহ বাকি সব ভালো ভাবে সিদ্ধ হয়ে পানি একদম শুকিয়ে যাবে এবং প্যানের তলায় কিছুটা লেগে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন ।
৫।এখন ধনেপাতার সঙ্গে মিহি করে ভর্তার মিশ্রণ বেটে সরিষার তেল ভালো করে মিশিয়ে নিলেই বরবটি-চিংড়ির ভর্তা তৈরি ।

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি-বরবটি ভর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ