আজকের রেসিপিতে আলোচনা করা হয়েছে সুজি দিয়ে চমচম তৈরী রেসিপি নিয়ে।
তাহলে আসুন দেখে নেয়া যাক, সুজি দিয়ে চমচম তৈরির প্রণালীটি।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| সুজি | ১/২ কাপ |
| তরল ঘন দুধ | ১ কাপ |
| ঘি | ১ টেবিল চামচ |
| চিনি | ১ টেবিল চামচ |
| ডিম | ১টি |
| তেল | পরিমাণমত |
| সিরার জন্য | ||
|---|---|---|
| চিনি | ১ কাপ | |
| পানি | ২ কাপ | |
| দারুচিনি | ২টি | |
মাওয়া যে ভাবে তৈরি করবেন
গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ চুলায় দিয়ে নাড়তে থাকুন। একটু দলা-দলা ভাব আসলে নামিয়ে মিষ্টিতে গড়িয়ে নিন।
রান্নার পদ্ধতি
| ১। | একটি পাতিলে দুধ দিয়ে জ্বাল দিতে থাকুন। দুধ বলক আসলে চিনি,ঘি,সুজি দিয়ে একটু সফট্ ময়ান দিতে হবে। |
| ২। | ঠাণ্ডা হলে ফেটানো ডিম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সুজিকে ময়ান দিতে হবে। |
| ৩। | এরপর ময়ানটাকে হাতে একটু ঘি/তৈল নিয়ে চমচমের সেফ দিতে হবে। |
| ৪। | একটি গভীর প্যানে ডুবো তেলে হাল্কা আঁচে ভাজতে হবে। |
| ৫। | ভাজা হয়ে গেলে গরম সিরায় ৩০ মি: ভিজিয়ে রাখতে হবে। |
চমচম তৈরী করা শেষ। পরে সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: