দেশ রান্না-ঘর

রসমালাই তৈরী করুন বাসাতেই

রসমালাই তৈরী করুন বাসাতেই
রসমালাই তৈরী করুন বাসাতেই

রসমালাই খুবই জনপ্রিয় ও সুস্বাদু একটি মিষ্টি জাতীয় খাদ্য। যে কোনো বয়সের মানুষের কাছে রসমালাই প্রিয় একটি খাবার।

আজকের রেসিপিতে আমাদের আয়োজন রসমালাই তৈরী।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
রসগোল্লার জন্য:
দুধ১ লিটার
লেবুর রস২ টেবিল চামচ
সিরার জন্য:
পানি৩ কাপ
চিনি১ কাপ
মালাই এর জন্য:
দুধ১ লিটার
চিনিআধা কাপ (স্বাদমত)
ক্রিম৪ টেবিল চামচ (সুপার শপে পাওয়া যায়)

রান্নার পদ্ধতি

রসগোল্লার জন্য:

১।প্রথমে দুধ চুলায় দিয়ে ফুটিয়ে নিন।
২।ফুটে উঠলে লেবুর রস দিলে দুধ ছানা ছানা হয়ে আসবে। চুলা থেকে নামিয়ে একটা পাতলা কাপড়ে ছানা ঢেলে, ছানা থেকে পানি ঝরিয়ে ফেলুন। কাপড় থেকে পানিটা ভালো করে চেপে নেবেন যেন ছানাতে একদম পানি না থাকে। এখানে এক কাপ ছানা হবে।
৩।এবার ছানা হাত দিয়ে ভালো করে মথে নিন। ছোট ছোট বল বানিয়ে ফেলুন ছানা দিয়ে।

সিরার জন্য:

১।পানি জ্বাল দিন। চিনি দিয়ে দিন।
২।পানি ফুটে উঠলে ছানা দিয়ে তৈরি করা বলগুলো সিরায় ছেড়ে দিন।
৩।এভাবে ১৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে রাখুন।

মালাই এর জন্য:

১।চুলায় দুধ জ্বাল দিয়ে অর্ধেক করুন আর ঘন করুন।
২।এবার চিনি দিয়ে দিন।
৩।চুলার আঁচ কমিয়ে ফেলুন।
৪।সিরা থেকে রসগোল্লাগুলো উঠিয়ে এই ঘন দুধটার মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিন।
৫।চুলার আঁচ কম রেখে জ্বাল দিন।
৬।১৫ মিনিট পর ক্রিমটুকু দিয়ে আরও পাঁচ মিনিট জ্বাল দিন।

এভাবে তৈরী সম্পন্ন হল মজাদার স্বাদের রসমালাই। রসমালাই ঠান্ডা হয়ে এলে পরিবেশন করতে পারেন। অনেকেই ফ্রিজে রেখে ঠাণ্ডা করে খেতেও পছন্দ করে থাকেন। আপনার পছন্দ অনুযায়ী পরিবেশন করুন আপনার নিজের তৈরী রসমালাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ