দেশ রান্না-ঘর

পাকা আমের ম্যাঙ্গো পুডিং

পাকা আমের ম্যাঙ্গো পুডিং
পাকা আমের ম্যাঙ্গো পুডিং

পাকা আমের পিউরি * আর হাতের কাছে পাওয়া যায়, এমন কিছু জিনিষ দিয়ে বাসাতে কিভাবে আমের পুডিং বানানো যায়, সে বিষয়ে আজকের রেসিপি।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
পাকা আমের পিউরি (২টি মাঝারি আকৃতির আম)১ কাপ (২৫০ মিলিলিটার)
নারকেলের দুধ১ কাপ (২৫০ মিলিলিটার)
লবণ১ চিমটি
চিনি১/২ কাপ(১০০ গ্রাম)
জেলাটিন১ প্যাকেট (১ টেবিল চামচ)
গরম পানি১/২ কাপ (১২৫ মিলিলিটার)

রান্নার পদ্ধতি

১।একটি পাত্রে জেলাটিন এবং গরম পানি একসাথে ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যেনো কোনো দানা না থাকে।
২।চিনির সাথে এক চিমটি লবণ দিয়ে ভালো করে মেশান।
৩।জেলাটিনের সাথে নারকেলের দুধ, আমের পিউরি এবং চিনি দিয়ে ভালো করে মেশান। এমনভাবে মেশাবেন যেনো কোনো দানা না থাকে।
৪।এবার ছোট ছোট কাপ অথবা পাত্রে আমের পিউরি ঢালুন। এটি ফ্রিজে কমপক্ষে ২ ঘন্টা রাখুন। যত বেশি সময় ফ্রিজে রাখবেন তত ভালো ভাবে পুডিং বসবে।
৫।২ ঘন্টা পর ওপরে আপেল কুচি অথবা আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের ম্যাঙ্গো পুডিং।

* আমের পিউরি = আম ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে চ্যাটকানো বা বিটার দিয়ে বিট করে নিলে যে থকথকে মিশ্রন তৈরী হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ