আজকের রেসিপিতে দেখানো হবে কিভাবে স্পঞ্জের রসগোল্লা তৈরী করতে হয়।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ছানা | এক কাপ |
| চিনি | এক কাপ |
| পানি | তিন কাপ |
| সিরকা | আধা কাপ |
রান্নার পদ্ধতি
| ছানা তৈরী | |
| ১। | এক লিটার দুধ জ্বালে দিয়ে ২ বা ৩টা টা বলক আসলে তার ভিতর আধা কাপ সিরকা ও আধা কাপ পানি মিক্স করে দিতে হবে। |
| ২। | ৩০ সেকেন্ড জালিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ৩ মিনিট ঢেকে রাখতে হবে। দুধ কেটে ছানা হয়ে গেল। |
| ৩। | এই ছানা ভালো করে ধুয়ে সুতি কাপড়ে মুড়ে ২ ঘণ্টা রেখে পানি ঝরাতে হবে। মিষ্টির ছানা রেডি। |
| মিষ্টি তৈরী | |
| ১। | ছানা ভালো করে মথে নিয়ে ১০ বা ১২টা বল বানাতে হবে। |
| ২। | একটা পাত্রে চিনি ও পানি ও এলাচ জ্বাল দিতে হবে। যখন ভালো মতো ফুটবে বলগুলো সিরার ভিতর ছাড়তে হবে। |
| ৩। | মিডিয়াম জ্বলে ঢাকনা দিয়ে ১০ মিনিট জ্বালানোর পর এক কাপ গরম পানি সিরার ভিতর দিয়ে আরো ১০ মিনিট জ্বালিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। |
| ৪। | ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ঘন্টা ঢেকে রাখতে হবে। |
রেডি হয়ে গেল মজাদার স্পঞ্জ মিষ্টি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: