ওভেন ছাড়াও ঘরে দোকানের মত ডোনাট তৈরি করা যায়।
তাহলে দেখে নিন রেসিপিটি।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ময়দা | সোয়া ১ কাপ (১ এবং ১/৪) |
| মাখন | ১/৪ কাপ |
| চিনির গুঁড়া | ৬ টেবিল চামচ |
| ইস্ট | ৩/৪ চা চামচ |
| গরম দুধ | ২/৩ কাপ |
রান্নার পদ্ধতি
| ১। | প্রথমে গরম দুধের সাথে চিনির গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। |
| ২। | তারপর এতে পানিতে গলানো ইস্ট দিয়ে দিন। এবার এটি ১০ মিনিটের জন্য রেখে দিন। |
| ৩। | এবার ময়দার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিন। আপনি যদি লবণ দিতে চান, তবে দিতে পারেন খুবই সামান্য পরিমাণে। |
| ৪। | এখন ময়দার সাথে ইস্ট মিশিয়ে ডো তৈরি করে ফেলুন। |
| ৫। | ডোটিতে মাখন দিয়ে ৫-৬ মিনিট মিশিয়ে নিন। |
| ৬। | এবার ডোটি ঢেকে আধা ঘন্টা থেকে এক ঘণ্টা রেখে দিন। |
| ৭। | খেয়াল রাখবেন ডোটি যেন শক্ত না হয়ে যায়। |
| ৮। | এখন ডোটি বেলে রুটির মত করে নিন। |
| ৯। | ডোনাট কাটার দিয়ে কয়েকটি ডোনাট কেটে নিন। |
| ১০। | এখন কাটা ডোনাটগুলো ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিন। |
| ১১। | মাঝারি আঁচে তেল গরম করতে দিন। |
| ১২। | তেল গরম হয়ে গেলে ডোনাটগুলো দিয়ে দিন। |
| ১৩। | ডোনাটগুলো বাদামী রং হয়ে ফুলে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন। |
ব্যস তৈরি হয়ে গেল মজাদান ডোনাট।
আপনি ক্রিমি বা চকলেট ডোনাট তৈরি করতে চান, তবে চকলেট সসে ভাজা ডোনাট মাখিয়ে তার উপর সুগার বল দিয়ে সাজিয়ে নিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: