নারিকেলের সন্দেশ অনেক মজাদার একটি খাবার। সহজেই অল্প সময়ে ঘরে তৈরি করতে পারেন।
আসুন তাহলে জেনে নেই কি কি লাগবে তৈরিতে আর যেভাবে প্রস্তুত করবেন।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| নারিকেল | ১ টি |
| চিনি | ১ কাপ |
| গুঁড়া দুধ | ১ কাপ |
| ঘি | ১ টেবিল চামচ |
| এলাচ | ৩/৪ টি |
রান্নার পদ্ধতি
| ১। | প্রথমে নারিকেল মিহি করে বেটে নিতে হবে। |
| ২। | পাত্রে ১ টেবিল চামচ ঘি দিন। নারিকেল বাটা ঘি তে ছেড়ে দিন। চিনি ও এলাচি দিয়ে অনবরত নাড়তে থাকুন। |
| ৩। | চুলার আগুন কমিয়ে করুন। |
| ৪। | নারিকেল গুলো নাড়তে নাড়তে যখন গুলিয়ে আসবে তখন দুধ মিশিয়ে নিন। এর পর নাড়তে নাড়তে যখন দুধ নারিকেলের সাথে মিশে যাবে তখন নামিয়ে ফেলুন। |
| ৫। | একটু ঠাণ্ডা করে পছন্দ মত ডিজাইন চেপে সন্দেশ তৈরি করুন। |
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: